মোদিকে যে বিষয়ে বলবেন খালেদা জিয়া

আপডেট : ০৬ জুন ২০১৫, ০৩:৪৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক দিকগুলো আলোচনায় আনবেন। সীমান্ত চুক্তির জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবেন। পাশাপাশি বাংলাদেশ-ভারতের চলমান বন্ধুত্ব-সম্প্রীতি কী করে উত্তরোত্তর বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা করবেন।
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বৈঠকের বিষয়ে বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিএনপি ভারত সরকারের প্রকাশ্য ভূমিকা কামনা করবে।
 
উল্লেখ্য, আগামীকাল রবিবার বিকেল চারটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নরেন্দ্র মোদীর সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠকের কথা রয়েছে।