বাজেট কল্পনাবিলাসী,বাস্তবায়ন অযোগ্য: বিএনপি

আপডেট : ০৫ জুন ২০১৫, ২০:৪৫
 
 
বাজেট ঘোষণার পরদিন  শুক্রবার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। এ বাজেটকে কল্পনাবিলাসী আখ্যা দিয়েছে দলটি।
 
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বিকেলে নয়াপল্টনের দলের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ২০১৫-১৬ অর্থবছেরর বাজেটে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। সরকার ঘোষিত বাজেট বাস্তবায়নে সুস্পষ্ট নির্দেশনা নেই। যা অর্থমন্ত্রীর ঘোষণায় উঠে এসেছে।
 
রিপন বলেন, বাজেট বাস্তবায়ন করতে হলে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলে দেশি-বিদেশি বিনিয়োগের পথ সমপ্রসারিত হবে। বাজেট প্রকাশের আগের দিন অর্থমন্ত্রী একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, ‘খালেদা জিয়ার রাজনীতি শেষ’ এমন বক্তব্য প্রসঙ্গে ড. রিপন বলেন, রাবিশ, বোগাস, অর্বাচীন লোকের পক্ষেই এ জাতীয় বক্তব্য শোভা পায়। এই মুহিত স্বৈরাচার এরশাদ সরকারের সহযোগী ছিলেন ।
 
 তিনি বলেন, ‘গণবিচ্ছিন্ন সরকারের পক্ষ থেকে যে বাজেট উত্থাপন করা হয়েছে তা কল্পনাবিলাসী। এ বাজেট বাস্তবায়ন অযোগ্য। তিনি কৃষিখাতে ভুর্তকির আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।