রাজধানীর শাহজাহানপুর এলাকায় ফারুক হোসেন নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে ফারুক হোসেন (৩০) নামের আরেক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ব্যক্তি হামলাকারী ব্যক্তির ভগ্নিপতি। শাহজানপুরের কমলাপুর সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেনের বাবার নাম আব্দুল জলিল।
নিহত ফারুকের বড় ভাই তুহিন বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাতে কোনো এক সময় দাম্পত্য কলহের জের ধরে ফারুককে হত্যা করা হয়েছে। পরে তারা মরদেহ গুম করার চেষ্টা করা হয়। সংবাদ পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।’
শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে—ফারুক নামের ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, ফারুকের সম্বন্ধি ফারুক এ হত্যার সঙ্গে জড়িত। হামলাকারীকে আটকের জন্য অভিযান চলছে।
