যুব বিশ্বকাপ: গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল আর্জেন্টিনা

আপডেট : ০৫ জুন ২০১৫, ২১:৫৯
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে আর্জেন্টিনা।  শুক্রবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ছয় বারের চ্যাম্পিয়ন এ দলটি।
 
নিউ জিল্যান্ড আয়োজিত এ টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচে ২ পয়েন্ট পায় লিওনেল মেসির উত্তরসূরিরা। নিজেদের প্রথম ম্যাচে পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। 
 
অন্যদিকে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পাওয়া ব্রাজিল এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। 
 
২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে খেলছে। প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলো থেকে সেরা চারটিও শেষ ষোলোতে সুযোগ পাবে।