স্বাগত মোদী

আপডেট : ০৬ জুন ২০১৫, ০৩:২৮

এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সকল সময়ের চেয়ে ভালো। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন। ফলে এই সুসম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা করা যায়। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানাই। তার এ সফরে দুই দেশের সম্পর্ক আরো বন্ধুত্বময় হবে বলেই সকলের আশা।

 
যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় এখনো অমীমাংসিত। আমরা প্রত্যাশা করি, আলাপ-আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেই সমস্যার সমাধান হবে। এটি প্রমাণিত হয়েছে যে সদ্দিচ্ছা থাকলে সকল সমস্যারই শান্তিপূর্ণ সমাধান ঘটতে পারে।
 
এ ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক জ্বলন্ত দৃষ্টান্ত। আমরা যখন এতোদূর অগ্রসর হয়েছি, আরো অগ্রসর হবে পারবো এবং বিদ্যমান সমস্যার অবসান ঘটবে, তাতে উভয় পক্ষই লাভবান হবে।
 
তাঁর এ বাংলাদেশ সফরের প্রাক্কালে শুধু এটুকুই বলতে চাই—স্বাগত মোদী। আমরা চাই বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশীর সম্পর্ক দিনে দিনে আরো ঘনিষ্ঠ এবং আস্থার হোক। এতে লাভবান হবো আমরা সকলেই।
 

লেখক :এমিরটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।