সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি পৌঁছান।
এর আগে সকাল ১০টা ১২ মিনিটে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট ‘রাজদূত’-এ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা।
এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়।
