জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সিইও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য রেদওয়ান মুজিব সিদ্দিক।
নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।
