৪৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক সই

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৩:৪০
 
৪৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারতের দুই কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 
 
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর বিদ্যুৎভবনে এই সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের দুই কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড ও রিলাইয়েন্স গ্রুপ।
 
এই সমঝোতা স্মারক যখন সই হয়, তখন দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।