জুরাসিক পার্কও দখল নিলেন ইরফান

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৫:৫১
তিনি শুধু বলিউডের ব্যতিক্রমী অভিনেতাই নন, বলিউডপাড়া ছাড়িয়ে তার সুখ্যাতি হলিউডের ছবিতেও এখন। এর আগে স্পাইডারম্যান সিরিজে দেখা গিয়েছিল তাকে। এবারে জুরাসিক ওয়ার্ল্ড-এ অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হলো সে ছবিতে তার ফার্স্ট লুক।
 
জুরাসিক পার্কের সিইও সিমন মাসরানির ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে তার সঙ্গে দেখা গেল অভিনেত্রী ব্রায়াস ডালাস হাওয়ার্ডকে। ক্লিপিংসে দেখা যায় দু’জনেই তাদের মিউটেড ডাইনোসরের দিকে তাকিয়ে আছেন।
 
বলিউডে তার ‘পিকু’ রমরমা চলছে। পাশাপাশি হলিউডেও একাধিক ছবিতে কাজ করছেন তিনি।  ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে ‘ইনফার্নো’ ছবিতে টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা যাবে তাকে। সে ছবির স্ক্রিপ্ট রিডিং পর্বও শুরু হয়ে গেছে। তবে আপাতত সামনে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
 
ইরফান বলেন, এ ছবি এমনই যে বাবা-মায়েদের ঘুম ছুটবে। অর্থাৎ বাচ্চাদের বিনোদনের সব রকম উপাদানই থাকছে এ ছবিটিতে। ছবিটি আগমী ১২ জুন মুক্তি পাবে।