এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে আগামী ১২ জুন বিকাল থেকে ৩ বছরের জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। তিনি এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে এয়ার মার্শাল পদে পদোন্নতি ১২ জুন বিকাল থেকে কার্যকর হবে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর আগামী ১২ জুন বিকাল থেকে বিমান বাহিনী প্রধানের চাকরি থেকে অবসর প্রদান কার্যকর হবে বলে একই দিন প্রকাশিত অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়।
