ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা তসরিফা ইন্ডাস্ট্রিজের লটারি অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল। কোম্পানিটি ইতোমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত হয়েছে।
জানা গেছে—কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করেছে। গত ২৪ মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়।
