‘আজ (শনিবার) সকালে আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। তিনি আমাদের সময়ের একজন মহান নেতা। তার দুরদৃষ্টি ও নেতৃত্ব, তার মানবতাবাদ ও আত্মত্যাগ একটি সোনার বাংলার স্বপ্নের জন্ম দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর বাংলাদেশের মানুষের প্রতিভায় সেই স্বপ্ন সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে।’ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দেয়া যৌথ বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি টুইটারে দেয়া বার্তায় লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা।’ এর আগেও বিভিন্ন সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালো লাগার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি।
যৌথ বিবৃতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহান নেতা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যুগের মহান নেতা।’
