‘শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরোধে মধ্যস্ততা করবেন না মোদী’

আপডেট : ০৬ জুন ২০১৫, ২২:০৫
 
 
বার্ত সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে বলেছে, খালেদা জিয়ার সাথে নরেন্দ্র মোদীর বৈঠককে পর্যবেক্ষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। কারণ নতুন নির্বাচনের জন্য বিরোধী দলীয় নেত্রী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন যদিও তা তেমন আকর্ষণ অর্জন করতে পারেনি।
 
ভারতের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে বিরোধে মধ্যস্ততা করবেন না মোদী। তিনি বরং সরকার বিরোধী হামলা বন্ধ নিশ্চিত করার জন্য খালেদা জিয়াকে চাপ দিতে পারেন।
 
শেখ হাসিনার পদত্যাগ দাবিতে চলতি বছরের শুরু থেকে খালেদা জিয়ার ডাকা অবরোধে বোমা হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
বিরোধী দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনকে পশ্চিমা দেশগুলো ‘বিশ্বাসযোগ্য হয়নি’ বলে বাতিল করে দিলেও শেখ হাসিনার পুননির্বাচনের সমালোচনা থেকে বিরত ছিল ভারত।