ভারতের ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ এর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। শনিবার উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর এক সংবাদ সম্মেলনে জানান, ‘ রাহুল দ্রাবিড় ভারতের ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।’
গত কয়েকদিন ধরেই বিসিসিআই তাকে কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি করানোর চেষ্টা করছিল। কিন্তু পরিবারকে সময় দেওয়ার কথা বলে দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না দ্রাবিড়।
‘দেয়াল’ খ্যাত সাবেক এ তারকা ক্রিকেটার ভারতের হয়ে ১৬৪ টেস্ট এবং ৩৪৪ ওয়ানডের পাশাপাশি একটি টি-২০ ম্যাচ খেলেছেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্রাইঞ্জি রাজস্থান রয়্যালস এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়।-টাইমস অব ইন্ডিয়া
