কলকাতার পথে মমতা

আপডেট : ০৬ জুন ২০১৫, ২২:৩২

 

সফর শেষ করে শনিবার রাতে ঢাকা ছেড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাক্ষরিত হয় ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি। 

 

বাংলাদেশ সফরে এসে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। শনিবার বিকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ঢাকা পৌঁছেছিলেন তিনি।