ঐতিহাসিক ছয় দফা দিবস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০৭ জুন ২০১৫, ১২:৩১


ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।