তারকা বচন

আপডেট : ০৭ জুন ২০১৫, ১২:৫৯
 
শুধু আমি ছবির সংখ্যা কমিয়ে দেইনি। আমাদের সমসাময়িক অনেক শিল্পীই এখন আর সেভাবে অভিনয় করছেন না। এ ছাড়া এখন বছরে ছবি নির্মাণের সংখ্যাও তো অনেক কমে গেছে। আর আগের মতো ছবির প্রস্তাব পাচ্ছি না, এ কথাটি আমি কোনোভাবেই মানতে রাজি নই। প্রতিনিয়ত ছবির অফার আসছে। কিন্তু ছবির বাজেট পছন্দ হচ্ছে না। একটা সময় এক-দুই কোটি টাকা বাজেটে ছবি নির্মিত হতো। এখন ৩০ থেকে ৪০ লাখ টাকায়ও ছবি হচ্ছে। এত অল্প বাজেটের ছবি দর্শক কেন বা কীভাবে গ্রহণ করবেন, তা আমার বোধগম্য নয়।-বর্তমান চলচ্চিত্রের প্রস্তাব ও বাজেট প্রসঙ্গে চিত্রনায়িকা পপি।