বিকেলে মোদী-খালেদা বৈঠক

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৩:৫৯


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার বিকালে বৈঠক করবেন। বিকাল পৌনে ৪টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বৈঠকে খালেদা জিয়ার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান এবং বেগম জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলে বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে।