ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকরতে হোটেল সোনারগাঁওয়ের লবিতে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম খান রয়েছেন তার সঙ্গে।
আগেই সেখানে হাজির হন স্থায়ী কমিটির আর এক সদস্য ড. আব্দুল মইন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
বিকেল ৪টায় মোদি-খালেদা বৈঠক হওয়ার কথা রয়েছে।
রবিবার বিকেল পৌনে তিনটায় গুলশানের বাসা থেকে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।
কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে চলে আসায় হোটেলের কাছে কারওয়ান বাজারে প্রগতি লাইফ ইনস্যুন্সে ভবনে অবস্থান নেন তিনি।
পরে সেখান থেকে হোটেলে যান।
