বাংলাদেশের সাথে শত্রুতা নেই: কোহলি

আপডেট : ০৭ জুন ২০১৫, ২০:০৫
 
আর একদিন পরই বাংলাদেশ সফরে আসছে টিম ইন্ডিয়া।  সেই সফরের প্রাক্কালে ভারতের টেস্ট দলের অধিনায়ক জানিয়ে দিলেন আগে যা হয়েছে তা নিয়ে পড়ে না থেকে ক্রিকেটীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকতে চান তারা। বাংলাদেশের ব্যাপারে কোনো ঈর্ষা বা আক্রোশ নেই বলে জানিয়েছেন তিনি।
 
গত ক্রিকেট বিশ্বকাপে মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের পর এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভারতের সফর নিয়ে। তবে অতীতের সব ঘটনাকে পাশে সরিয়ে রেখে টেস্ট অধিনায়ক কোহলি বলেন, ‘আগে অনেক কিছুই ঘটেছে। তবে এখন আমাদের দৃষ্টি সামনে। বিশ্বকাপেই সেটা আমরা শেষ করেছি। এরপর আরও ক্রিকেট খেলেছি। কাজেই মনে করি না, সেটা আমাদের খুব ​একটা মনে থাকবে। আমরা সেখানে খেলতে যাচ্ছি খেলতে ও টেস্ট ম্যাচটা জিততে। আপাতত তাতেই আমাদের মনোযোগ। এমন নয় ওদের ব্যাপারে আমাদের কোনো ঈর্ষা বা আক্রোশ আছে।’