ব্যারিস্টার ফখরুলের আদালত অবমাননা বিষয়ে আদেশ ৩০ জুলাই

আপডেট : ০৭ জুন ২০১৫, ২১:২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিষয়ে আদেশ আগামী ৩০ জুলাই।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রবিবার এ আদেশ দেয়। 
 
ব্যারিস্টার ফখরুলের পক্ষে সময় আবেদন করেন আইনজীবী হুজ্জাতুল ইসলাম। সাকা চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁস করার অভিযোগে দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ২০ নভেম্বর গ্রেফতার করা হয় ব্যারিস্টার ফখরুলকে। ওই মামলায় এখনো কারাগারে আটক আছেন তিনি। 
 
এর আগে ওই বছরের ১৪ জানুয়ারি ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে বিচারিক বিষয়ে হস্তক্ষেপ এবং আদালত অবমাননা প্রশ্নে কারণ দর্শাতে (শো’কজ) নোটিস জারি করেন ট্রাইব্যুনাল।
 
মানবতাবিরোধী অপরাধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন সাকা চৌধুরী। এ আপিল এখন শুনানির অপেক্ষায় রয়েছে।