আন্তর্জাতিক মার্শাল আর্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের ভিনসেন

আপডেট : ০৭ জুন ২০১৫, ২১:৪৩
চতুর্থ ফজিলাতুননেছা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের ভিনসেন। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনোশিয়ামে কারাতে ইভেন্টে ৬ থেকে ৯ বছরের অনূর্ধ্ব ২৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেন ভিনসেন। খবর বাসসের।
 
এই ইভেন্টে রূপা জিতেন চাঁপাইনবাবগঞ্জের ফাহিম এবং ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার দাইয়ান ও আরিয়্যান। ভিয়েতনামের মার্শাল আর্ট ভবিনাম ইভেন্টে মেয়েদের গ্রুপে অন্য দেশ অংশ না নেয়ায় আটটি ওজন শ্রেণীর সবকটিতেই স্বর্ণ, রূপা ও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
 
তবে ছেলেদের এই ইভেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, ভারত ও স্বাগতিক বাংলাদেশ। ভবিনামে ছেলেদের ইভেন্টে অনূর্ধ্ব ৪৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন ভারতের সনাস্যাম জিবেন মায়তায়। বাংলাদেশ আনসারের হেলাল উদ্দিন রূপা এবং হাবিবুল্লাহ ও বাবু ব্রোঞ্জ জেতেন।