ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীতে 'হুজি ও আনসারুল্লাহর' ৯ সদস্য আটক

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৪:৩০


ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নয়জন জঙ্গিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রববিার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বোমা, বিস্ফোরক ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সদস্য।


ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।