গ্রামীণ ইউনিক্লোর সেলিব্রেটি পার্টনার তাহসান

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৩:৩৭
জনপ্রিয় সঙ্গীত শিল্লী ও অভিনেতা তাহসান জাপানের শীর্ষ পোশাকের ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো-এর সাথে চুক্তিবদ্ধ হলেন। এর মাধ্যমে তিনি গ্রামীণ ইউনিক্লো-এর সকল প্রকার প্রমোশন ও প্রচারমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন।
 
গত ৫ জুন ঢাকায় ডেইলি স্টার কনফারেন্স সেন্টারে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে সোশ্যাল বিজনেস করছে এবং বিশ্বব্যাপী ইউনিক্লোর পোশাকের মান সমাদৃত ও বাংলাদেশেও ব্যবসায় সম্প্রসারণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, আর তাই আমার এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া। তিনি আরও বলেন, ‘শুধুমাত্র প্রমোশন কার্যক্রমেই যুক্ত হওয়া নয়, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে সামাজিক ব্যবসায়ে যুক্ত হতে পেরে গর্ববোধ করছি।’
 
গ্রামীণ ইউনিক্লো-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অনিশি সুহেই বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আরামদায়ক পোশাক সরবরাহ করা।’