বাংলাদেশের ক্রিকেট দলের প্রসংশা করে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের ক্রিকেট খেলার গতি দেশটির তারুণ্যের শক্তি ও উচ্ছাসের প্রতিফলনের গতি। ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার ঠিক আগের দিন রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মোদী বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশ কত পরেই না প্রবেশ করেছে। কিন্তু ক্রিকেট থেলুড়ে সবগুলো দেশ বাংলাদেশেকে মোকাবিলায় দৃঢ়ভাবে মাঠে নামতে হয়। কেন না বাংলাদেশ এখন অন্য দেশগুলোকে হারিয়ে দিচ্ছে।
মোদি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য সালমা খাতুন, অলরাউন্ডার সাকিব আল হাসান আর দুই এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের নাম উল্লেখ করেছেন তার বক্তব্যে।
সালমার প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, আপনাদের মহিলা ক্রিকেটার সালমা খাতুনের ছবি আমি দেখেছি। এটা নারীর ক্ষমতায়ন আর তারুণ্যের শক্তির প্রমাণ। এটা শুনলে কত গর্বই না হয়।
বাংলাদেশের তরুণেরা দুর্দান্ত করেছে। আপনাদের একজন ক্রিকেটার আছে, সাকিব আল হাসান।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।
