নরেন্দ্র মোদীর বক্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনা

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৬:৪৫
ভারেতর প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসে রবিবার এক সম্মেলনে তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে বলেছেন, শেখ হাসিনা নারী হওয়া সত্ত্বেও সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স দেখাচ্ছেন।  
 
মোদী বলেন, এই বিষয়টি খবই উৎসাহজনক, এটি বলার অপেক্ষা রাখেনা তিনি একজন নারী আর তবুও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছেন। তিনি কোনো ছাড় দিচ্ছেন না। আমি তার দৃঢ়তার জন্য অভিনন্দন জানাচ্ছি।
 
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার প্রশংসা করে এসব মন্তব্য করেছেন তথাপি সামাজিক মাধ্যম টুইটারে সমালোচনা হয়েছে। বারবার নারী হিসেবে এভাবে উল্লেখ করে বক্তব্য দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। এটাকে তারা বিশ্বের সব নারীকে অপমান করা হয়েছে বলে সমালোচনা করেছেন।