ঢাকায় এসেই অনুশীলনে কোহলিরা

আপডেট : ০৯ জুন ২০১৫, ১০:১২
ভারতীয় দল কেন যেন কুচকুচে কালো একটা অনুশীলন পোশাক নির্বাচন করেছে। এই ভয়াবহ রোদে সেই কালো পোশাক পরে ঠিক দুপুর বেলায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেমে গেলো বিরাট কোহলির দল। 
 
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সকালেই একটি ভারতীয় বিমানে চড়ে ঢাকায় পৌঁছায় দলটি। বাংলাদেশে রওনা দেওয়ার আগের রাতে কলকাতায় ভারতীয় দলকে দীর্ঘদিন পর বোর্ড সভাপতি নৈশভোজে আপ্যায়িত করেন। ব্যতিক্রম ঘটিয়েই অধিনায়ক ছাড়াও ছয় ক্রিকেটারকে পাঠানো হয় সংবাদ সম্মেলনে। সবমিলিয়ে জগমোহন ডালমিয়া ক্রিকেটারদেরও নানাভাবেই বুঝিয়ে দিতে চাইছেন, এই সফরটা আসলেই তাদের কাছে মৈত্রী বন্ধন পুনঃস্থাপন করার মতো ব্যাপার।