হাসান আলীর রায় পড়া চলছে

আপডেট : ০৯ জুন ২০১৫, ১২:১৯
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের ‘রাজাকার’ সৈয়দ মো. হাসান আলীর রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১২৫ পৃষ্ঠার রায় পড়া চলছে।
 
এর আগে উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গত ২০ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
 
একাত্তরে কিশোরগঞ্জে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ রয়েছে হাসান আলীর বিরুদ্ধে।
 
গত বছর ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়। আসামির অনুপস্থিতিতেই এই মামলার কার্যক্রম চলে।