অল্প সময়ের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে : ওবায়দুল

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৮:১৯
 
অল্প সময়ের মধ্যে তিস্তার পানি চুক্তি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
এসময় তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ভারতের দালাল বলে গালাগাল করত, তারাই আজ দালালির সনদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
 
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে পরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী গাড়ি যাতায়াত শুরু করতে আগামী ১২ জুন চার দেশের পরিবহন মন্ত্রীদের উপস্থিতিতে ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষরিত হবে এবং আগামী ছয় মাসের মধ্যে তা কার্যকর হবে বলে তিনি জানান।