এমন উইকেট আগে কখনো দেখিনি: হাথুরুসিংহে

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৮:৪৮
 
 
ফতুল্লার উইকেট দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে।
 
সংবাদ সম্মেলনে  কোচ হাথুরুসিংহে বলেছেন, এমন উইকেট আগে কখনো দেখিনি। উইকেটে অনেক কাটা ঘাস। এমন কাটা ঘাস আগে দেখিনি। এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। আর ঠিক বুঝতেও পারছি না উইকেটের আচরণ কেমন হতে পারে।
 
উইকেটের আচরণ যাই হোক না কেন, সবকিছু বাংলাদেশের পক্ষে আসলেই ভালো। আর তাই যদি হয়, তবে টেস্টে ভারতকেও প্রথমবারের মতো বধ করার যাবে এমনটা প্রত্যাশা করাই যায়। খবর বাসস।