আগামীকাল সফরের একমাত্র টেস্টে ফতুল্লায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রায় নয় বছর পর নারায়নগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো। ঐ ম্যাচটি ৩ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া।
২০০৬ সালে ফতুল্লায় হয়ে যাওয়া একমাত্র টেস্টের সংক্ষিপ্ত স্কোর কার্ড : বাংলাদেশ প্রথম ইনিংস : ৪২৭/১০, ১২৩.৩ ওভার (শাহরিয়ার নাফীস ১৩৮, হাবিবুল বাশার ৭৬, রাজিন সালেহ ৬৭, স্টুয়ার্ট ম্যাকগিল ৮/১০৮)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৬৯/১০, ৯৫.২ ওভার (এডাম গিলক্রিস্ট ১৪৪, জেসন গিলেস্পি ২৬, মোহাম্মদ রফিক ৫/৬২, মাশরাফি বিন মর্তুজা ২/৫৬)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৪৮/১০, ৫০ ওভার (শাহরিয়ার নাফীস ৩৩, রাজিন সালেহ ৩৩, জাভেদ ওমর ১৮, জেসন গিলেস্পি ৩/১৮)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ৩০৭/৭, ১০৭ ওভার (রিকি পন্টিং ১১৮*, ম্যাথু হেইডেন ৭২, মোহাম্মদ রফিক ৪/৯৮, মাশরাফি বিন মর্তুজা ১/৫১)।
ফলাফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)। খবর বাসস।
