ট্রাকের ধাক্কায় মিনিবাসের শিশু হেলপার নিহত

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৯:৩৯
 
 
রাজধানীতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের এক শিশু হেলপার নিহত হয়েছে। তার নাম আরমান (১২)। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। 
 
এদিকে সকালে জুরাইনের বৌবাজার রেলগেটে  ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। এ দুজনের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। 
 
নিহত আরমানের সহকর্মী ও বন্ধু ইব্রাহীম জানায়, তাদের মিনিবাসটি চিটাগং রোডে দিয়ে যাচ্ছিল। তারা সানারপাড় মোড়ে পৌঁছালে হঠাৎ করে একটি সিমেন্টবাহী ট্রাক তাদের মিনিবাসকে পেছন থেকে থাক্কা দেয়। 
 
এসময় হেলপার আরমান ছিটকে মিনিবাস থেকে নিচে পড়ে গিয়ে ট্রাকের চাকার তলে পিস্ট হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে আশপাশের লোকজন ট্রাকটি ধাওয়া কওে তবে আটক করতে পারেনি। 
 
এদিকে রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার  সকাল সোয়া ৮টায় জুরাইনের বৌবাজার রেলগেটে এ ঘটনা ঘটে। 
 
কমলাপুর রেলওয়ে থানার ওসি  আব্দুল মজিদ জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারাত্মক আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে জানা গেছে।