ভাসানটেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৯:৪৯
 
 
ক্যান্টমেন্ট থানা পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাসানটেক এলাকার একটি ডোবা থেকে মালেক মাহমুদ (৩৩) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে। মঙ্গলবার
 
সকালে নিহত মালেকের স্ত্রী মরিয়ম জানায়, মালেক তারাবোতে একটি ‘স’ মিলে কাজ করতেন। গত রবিবার সকালের পর থেকে মালেকের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। আজ সকালে স্থানীয়রা ভাসানটেকের পশ্চিম মাটিকাটা মিরাজের বাড়ী পেছনের ডোবাতে লাশ ভেসে থাকতে দেখে তাকে জানায়। পরে লোকজন লাশ ভেসে থাকার ঘটনাটি থানা পুলিশকে জানায়। এরপর এসআই বেনজির আহমেদ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
থানা সূত্র জানায়, নিহত মালেকের বাবার নাম মৃত হাসান মাহমুদ। তাদের বাড়ি নরসিংদীর টঙ্গী বাড়ী এলাকায়। বর্তমানে তারা ভাসান টেক এলাকায় বসবাস করতেন।