গলফার সিদ্দিকুর রহমান মনে করেন তারকা ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের উত্থান বাংলাদেশের সমস্ত ক্রীড়াবিদদের অনুপ্রেরণা। চতুর্থ লুইস ফিলিপ কাপে কপিল দেবের মালিকানাধীন ডেব এলোরা পুণের হয়ে খেলতে ভারতে গিয়ে সাকিব ক্রিকেটে দেশের জন্য যা করছেন সেটাই তিনি করতে চান এ প্রতিযোগিতায় সোনার পদক জিতে।
গলফে আইপিএল ক্রিকেটের সমতুল্য এই টুর্নামেন্টে খেলতে এসে বলেন,‘আমাদের দেশের কজন খেলোয়াড় বিশ্বের সেরা লিগে নিয়মিত খেলার সুযোগ পায়। নিশ্চিতভাবেই সাকিব আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’ নিজের দেশে ক্রিকেট ও গলফের তুলনা টানতে গিয়ে সিদ্দিকুর বলেন,‘আমি এখনো দর্শকদের মধ্য দিয়ে হেটে চলে যেতে পারি এবং তারা আমাকে চিনবে না। কিন্তু সাকিব পারবে না।’
