এরশাদ হাসপাতালে

আপডেট : ১০ জুন ২০১৫, ১১:১০
 
প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হাঁটুতে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যানের। তার অসুস্থতার কারণে ওই সম্মেলন স্থগিত করা হয়েছে।
 

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও চেয়ারম্যানের প্রেস সচিব  সুনীল শুভ রায় এই খবর নিশ্চিত করেছেন।