সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আজীবন সম্মাননা পাচ্ছেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ি। বাপ্পি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সম্মাননা সম্পর্কে বাপ্পী বলেছেন, শ্রোতাদের ভালবাসা পেলে ভেতরে দারুণ এক অনুভূতি কাজ করে। এটা আমাদের বাঁচিয়ে রাখে। আগস্টে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বাপ্পী লাহিড়ির নতুন অ্যালবাম ‘স্লামস্টারস’ নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, আমি ৩৬ বছর ধরে মুম্বাইয়ে আছি। এই অ্যালবামটি আমি সেসব শিশুদের উত্সর্গ করেছি যাদের হৃদয়ে আগুন ও ঠোঁটে সুর। সূত্র: আইবিএন লাইভ।
