বিএনপি-জামায়াত পুনরায় ভারতের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ত্রী হাছান মাহমুদ। বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপ এবং জিরো টলারেন্সের ভূয়সী প্রশংসা করায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। বিএনপি মোদীর সফরকে অভিনন্দন জানালেও তিনি ভারতে ফিরে যাওয়ার পরপরই বিএনপি-জামায়াত তাদের ভারত বিরোধিতার পুরনো অবস্থানেই ফিরে গেছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
