‘নিরাপদ কৃষিপণ্য উৎপাদন’ বিশেষ কার্যক্রমে ডাইরেক্ট ফ্রেশ

আপডেট : ১০ জুন ২০১৫, ১৭:৫৬
শীর্ষস্থানীয় খাদ্য সরবরাহকারী এবং কৃষিপণ্য উৎপাদন প্রতিষ্ঠান ডাইরেক্ট ফ্রেশ লিঃ দাতা সংস্থা ক্যাটালিস্ট এর সহযোগিতায় ‘বাণিজ্যিকভাবে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন’ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডাইরেক্ট ফ্রেশ একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভোক্তা এবং কর্মচারীদের জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবে।
 
ঢাকা শহরে অধিকাংশ প্রতিষ্ঠান তাদের শাক-সবজি সংগ্রহ করে দেশের বিভিন্ন পাইকারী ও খুচরাবাজার থেকে যেখানে শাক-সবজির উৎপাদন পদ্ধতি নিশ্চিত করার কোনো তথ্য জানার উপায় নেই। উপরন্তু শাক-সবজির আয়ুস্কাল, সুন্দর ও তাজা দেখাতে কৃষক বাব্যবসায়ীরা ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কিনা তা যাচাই করারও কোন উপায় থাকেনা। ক্যাটালিস্ট কর্তৃক অনুদানকৃত ‘এস্টাব্লিশ এন্ড প্রোমোট এ সাসটেইনেবল সাপ্লাই চেইন ফর সেইফ প্রোডিউস ইন ঢাকা’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জের কয়েক হাজার  কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করবে যাতে কৃষক জৈব সার ও জৈব কীটনাশকপ্রয়োগ-পর্যবেক্ষণ-সংরক্ষণ ও কারিগরী সহযোগিতা সম্পর্কে জানতে পারে। অন্যদিকে কৃষক ঢাকাভিত্তিক খুচরা ও পাইকারী বাজারজাতকরণে সরাসরি সংযোগ স্থাপনে ডাইরেক্ট ফ্রেশ এর সহযোগিতায় সুফল পেতে পারে। পাশাপাশি নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারী নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ স্থাপন এবং সমন্বয় বৃদ্ধিতে সাহায্য করবে।
 
ডাইরেক্ট ফ্রেশ তার বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের বাৎসরিক শাক-সবজির চাহিদা মোতাবেক নিজস্ব জমিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নিরাপদ শাক-সবজি চাষ করবে যাতে ক্রেতা প্রতিষ্ঠানের বছর জুড়ে তাজা এবং রাসায়নিক মুক্ত শাক-সবজি প্রাপ্তি নিশ্চিত হয়। এই প্রকল্পের একটি বিশাল সুবিধা হলো পণ্যেও মূল্য বাজারের তুলনায় বেশী হবেনা এবং কৃষক তাদেও পণ্যেও ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেনা। ডাইরেক্ট ফ্রেশ কৃষকদের মাঝে ‘Good Agriculture Practice' নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া প্রতিষ্ঠানটি কৃষকদেও মধ্যে উচ্চ মানের বীজ, জৈব সার, জৈব কীটনাশক প্রদান করে থাকে এবং অভিজ্ঞ কৃষিবিদের সহযোগিতায় চলমান প্রযুক্তির দ্বারা মাটি পরীক্ষা করে থাকে। 
 
যারা তাজা শাক-সবজিপ্রাপ্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাদেও জন্য এই প্রকল্পটি বিশেষ সহায়ক। ডাইরেক্ট ফ্রেশ কোন মধ্যস্বত্ব ভোগী ছাড়াই সরাসরি নিজেরাই সাপ্লাই চেইন পরিচালনা করে।  
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্যাটালিস্টের জেনারেল ম্যানেজার মারকুস এহমান বলেন, ক্যাটালিস্ট বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সংরক্ষণ দক্ষতা এবং বিতরণ চ্যানেলের ব্যবস্থাপনা, কৃষকদের দক্ষ চাষাবাদ পদ্ধতি এবং ভোক্তাদের জন্য নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের নিশ্চয়তা প্রদান করার জন্য বিশেষ সহায়তা প্রদান করে থাকে।
 
ডাইরেক্ট ফ্রেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিশাল করিম বলেন, গ্রাহক আক্ষরিক অর্থেই তাদের জন্য উৎপাদিত কৃষিপণ্য জমিতে দেখতে পাবেন এবং কোনো অতিরিক্ত খরচ না করেই প্রতিষ্ঠানের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন। 
 
এ্যপোলো হাসপাতাল প্রথম প্রতিষ্ঠান যারা ডাইরেক্ট ফ্রেশ লিঃ এর নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ব্যবস্থায় যোগদান করেছে। ডাইরেক্ট ফ্রেশের ব্যবস্থাপনায় আগামী বছরে এ্যপোলো হাসপাতালের কৃষিজাত খাদ্য সামগ্রী তাদেও ‘এ্যাপোলোফার্ম’ থেকে আসবে।
 
এ্যপোলো হাসপাতালের জেনারেল ম্যানেজার অজিত ডি সিলভা বলেন, যেই মূহুর্ত থেকে আমি এ্যপোলো হাসপাতালে যোগদান করি, তখন থেকেই আমার অগ্রাধিকার ছিল হাসপাতালে সরবরাহকৃত খাদ্যেও নিরাপত্তা নিশ্চিত করা। আমাদেও পরিচালনা পর্ষদের সমর্থনের কারণে আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা হাসপাতালের সকলের জন্য সবচেয়ে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয় নিশ্চিত করতে আমাদের নীতিমালা সুন্দর ও সুদৃঢ় করতে সক্ষম হয়েছি।-প্রেসবিজ্ঞপ্তি IMG0