পেছাল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক নির্ধারণ

আপডেট : ১০ জুন ২০১৫, ১৬:৫৭

 

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন দেশ নির্ধারণের সময় পিছিয়েছে। আগামী বছরের মে মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই সময় নির্ধারণ করার কথা ছিল। ।

 

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ নিয়ে অভিযোগ ওঠায় এই সময়সূচি পিছিয়ে দেয়া হয়েছে।

 

রাশিয়া ও কাতারকে আয়োজক দেশ নির্ধারণকালে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর সুইজারল্যান্ডের প্রসিকিউটররা এই বিষয়ে তদন্ত করছে।

 

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কথা বিবেচনা করা হচ্ছে। তবে কানাডা, মেক্সিকো ও কলম্বিয়া দেশ হিসেবে আগ্রহ দেখাচ্ছে।

 

অস্ট্রেলিয়া ও চীন আয়োজক দেশ হিসেবে অযোগ্য বিবেচিত হয়েছে। কেননা, ধারাবাহিকভাবে একই সংগঠনের সদস্য দেশগুলোকে আয়োজনের দায়িত্ব দেয়া হয় না। আর কাতার, অস্ট্রেলিয়া ও চীন এশিয়া ফুটবল ফেডারেশনের সদস্য।