বাড়ি পাঠানো হচ্ছে মিয়ানমার ফেরত ১৪৬ জনকে

আপডেট : ১০ জুন ২০১৫, ১৯:৪১
 
মিয়ানমার থেকে সোমবার ফিরিয়ে আনা ১৫০ জনের মধ্যে ১৪৬ জনকে বুধবার তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। অপর ৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 
এই চারজনের মধ্যে দু'জন রোহিঙ্গা ও দু'জন মানবপাচারের সাথে জড়িত বলে কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
 
পাচারের শিকার ওই লোকেদের মধ্যে ২৪ জনের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এই ২৪ জন শিশুকে রেডক্রিসেন্টের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।