পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তির নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১০ জুন ২০১৫, ২০:১৭
 
 
পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা স্থগিতের পাশাপাশি পরীক্ষার মাধ্যমে কলেজগুলোতে ভর্তির আবেদন জানানো হয়েছে।
 
বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১ জুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ওই নীতিমালায় বলা হয়, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কোনো বাছাই বা পরীক্ষা হবে না। এসএসসির ফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে। এই নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ।
 
 রিট দায়ের করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। রিটে শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে বিবাদী করা হয়েছে।