উত্তরায় গৃহবধূর ঝুলন্ত লাশ

আপডেট : ১১ জুন ২০১৫, ০০:১৬

রাজধানীর উত্তরায় ১১ নং সেক্টরের ১২ নং রোডের একটি ফ্ল্যাট থেকে আফরিন বীথি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর নাম সাইদুল ইসলাম। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 
এদিকে যাত্রাবাড়ীতে বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যাত্রী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সজীব (১৮) নামের ওই যুবক নিহত হন। এ ঘটনায় আহত অপর এক যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
যাত্রাবাড়ী থানার এসআই জানান, রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে উল্টে যায়। এতে দুইজন আহত হলে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সজীব মারা যান।