দ্বিতীয় দিনে বৃষ্টিতে শুরু হয়নি ফতুল্লা টেস্ট

আপডেট : ১১ জুন ২০১৫, ১০:৩৪
 ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ-ভারতের মধ্যকার  খেলা বৃষ্টির কারণে শুরু হয়নি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার নিচু রাস্তা ইতিমধ্যে পানিতে ডুবে গেছে।
 
গতকাল  প্রথম দিনে ফতুল্লা টেস্টে বৃষ্টির কারণে ৩৪ ওভার খেলা হয়নি। তবুও বিনা উইকেটে ভারত সংগ্রহ করে ২৩৯ রান। দেড় শ করে অপরাজিত শিখর ধাওয়ান, সেঞ্চুরির অপেক্ষায় মুরালি বিজয়ও।