ভূঞাপুরে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৫, ১৪:৪৯
 
টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার ভোরে বজ্রপাতে আট বছরের ছাব্বির হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাদুরীচর গ্রামের মোতাহের হোসেনের ছেলে ও ভাদুরীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
 

এলাকাবাসী জানায়, ছাব্বির হোসেন নিজ ঘরে একাই ঘুমাচ্ছিল। তার ঘরের পিছনে একটি নারকেল গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে ঘরে থাকা শিশুটি মারা যায়।