আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক আসামিদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও আইনমন্ত্রণালয় থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে পাবলিক প্রসিকিউটরদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামিদের গ্রেপ্তার এবং আদালতে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।
