ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে নিহত ২

আপডেট : ১১ জুন ২০১৫, ১৯:০৫
জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় চারজন গুরুতর আহত হয়েছেন। 
 
জানা গেছে, জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের সুলমন মিয়া (৫৫) ও বড়াইল গ্রামের মুরসালিন মিয়া (২২) বৃহস্পতিবার ভোরে খালে মাছ ধরতে যান। সকাল সাড়ে সাতটার দিকে বজ্রপাতে সুলমান মিয়া ঘটনাস্থলে মারা যান এবং মুরসালিন গুরুতর আহত হন।
 
একই সময়ে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মনকুটা গ্রামের কৃষক বলু মিয়া (৫৫) ও তার চাচা মো. আশু মিয়া (৭০) বাড়ির দক্ষিণ পার্শ্বে জমি দেখতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে বলু মিয়া মারা যান। নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামের নাছিমা আক্তার (৩০) ও সকিনা বেগম (৩৫) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন।