বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর বাছাইপর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের ৮ মিনিটে অতিথিদের হয়ে গোল করেন জেমিলানুহিন অ্যান্তোন। ৩০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পায় কিরগিজস্তান। এর পরপরই একটি কর্নার কিক থেকে গোল পায় বাংলাদেশ। পরে ৪০ মিনিটে আবার গোল করে কিরগিজস্তান। বাংলাদেশ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
