কুমিল্লায় রেললাইনের পাত ভেঙে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রাজাপুর ও সদর রসুলপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পাত ভেঙ্গে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয় বলে কুমিল্লার স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান।
রসুলপুর স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল স্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়েছে বলে তিনি জানিয়েছেন। রেললাইন ঠিক করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
