কলাবাগানে গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ১২ জুন ২০১৫, ১১:৫৪
 
রাজধানীর কলাবাগানে গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম রোজিনা বেগম।
 
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১২টার দিকে রোজিনা বেগম মারা যান।
 
গত ৩০ মে সকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাসপাইপ বিস্ফোরিত হলে রোজিনাসহ সাতজন দগ্ধ হন।
 
এর আগে এই ঘটনায় দগ্ধ মমতাজ বেগম নামের এক নারী গত ৪ জুন রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান।