নওগাঁর সাপাহার থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি শুটারগান উদ্ধার করেছে র্যাব-৫। শুক্রবার ভোর রাতে উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা চৌমোহনী বাজার এলাকায় এক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগানগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা চৌমোহনী বাজার এলাকায় একদল অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে চৌমোহনী বাজার এলাকায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল উপস্থিত হয়। র্যাবের উপস্থিত টের পেয়ে ব্যবসায়ীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। সাড়ে ৫ টার দিকে চৌমোহনী বাজার এলাকায় বিলের পাশে একটি ব্রীজের নীচে একটি প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত অবস্থায় চারটি শুটারগান উদ্ধার করা হয়। তবে কাউকে আটককরা সম্ভব হয়নি। অস্ত্রগুলো উদ্ধারের পর সাপাহার থানায় অস্ত্রগুলো জমা দেয়া হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
